Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ৯


 "বেশকিছুক্ষন পর..... "আমাদের গাড়ি এসে থামলো একটা বড় শপিং মলের সামনে'!! আমি আর রাত্রী বেশি কিছু না ভেবেই চুপচাপ গাড়ি থেকে নেমে পরলাম'!! আমরা নামতেই তিহান ভাইয়া বলে উঠলঃ --------"তোরা গিয়ে শপিং কর আমি গাড়ি পার্ক করে আসছি... --------"ঠিক আছে ভাইয়া (রাত্রী) "তারপর আমি আর রাত্রী দুজন একসাথে ঢুকে পরলাম শপিং মলের ভিতরে'!! "একটার পর একটা ড্রেস দেখে যাচ্ছে রাত্রী'!! কিন্তু একটাও তার পছন্দ হচ্ছে না'!! একরাশ বিরক্ত নিয়ে বললাম আমিঃ-"তুই কি নিবি নাকি এখান থেকে যাবি... ---"আরে নিবো তো একটু ভালো মতো দেখে নি... ---"পাক্কা আঁধ ঘন্টা যাবৎ তো খালি দেখেই যাচ্ছিস.... "হঠাৎই একটা ব্লাক শাড়ির দিকে চোখ আঁটকে গেল আমার'!! আনমনে হেঁসে বলে উঠলাম আমিঃ --------"ওই শাড়িটা দেখান না ভাইয়া.... -------"নিশ্চয়ই... "শাড়িটা হাতে আসতেই গায়ে জড়িয়ে দেখতে লাগলাম আমি'!! -------"দোস্ত কেমন লাগবে আমায়... ---"খুব সুন্দর নিবি... -------"না এখন নয় পড়ে...."বলেই শাড়িটা রেখে দিলাম আমি'!! -------"ঠিক আছে... "তারপর কয়েকটা ড্রেস হাতে নিয়ে নিলো রাত্রী'!! তারপর আমরা চললাম জুয়েলারির দোকানে!!রঙ বেরঙের সব জিনিসপত্র'!!সব কিছুর মধ্যে আমার চোখ আটকালো রঙ বেরঙের কাঁচের চুড়ির দিকে'!! চুড়ি বরাবরই পছন্দ আমার'!! কতগুলো হাতে নিয়ে সুন্দর করে হাতে পড়ে নিলাম আমি'!!চুড়ি দেখলেই মনটা খুশিতে লাফিয়ে ওঠে আমার'!!ইচ্ছে করছে যতগুলো আছে সব কিনে ফেলি কিন্তু সেটা তো পসিবল নয় তাই দু মুঠো চুরি কিনে নিলাম আমি'!! বাকি গুলো চোখের মাঝেই মিলিয়ে নিলাম'!! "অন্যদিকে আড়াল থেকে কেউ নাফিয়ার এমন কান্ড দেখে আনমনে হেঁসে বলে উঠলঃ --------"পাগলী মায়াবিনী.... "তারপর সে নাফিয়ার পছন্দ করা শাড়িটা আর দোকানে থাকা সমস্ত চুড়ি কিনে নিলো মুচকি হেঁসে বলে উঠলো সেঃ --------"এগুলো সব তোমার জন্য মায়াবিনী..."আজকের মতো শপিং করে আমি আর রাত্রী বেরিয়ে আসলাম শপিং মল থেকে'!! গাড়ির সামনে আসতেই দেখলাম তিহান ভাইয়া গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে'!!রাত্রী আর আমি গিয়ে সামনে দাঁড়াতেই বলে উঠল সেঃ -------"হলো তোদের.... ---"হুম কিন্তু তুমি কেনো ঢুকলে না.... -"ঢুকবো না দেখেই তো এই ড্রামা কুইনকে আনা... "মুহূর্তে মুখটা ফ্যাকাসে হয়ে গেল'!! এই ছেলেটা কোনোদিনই ভালো ভাবে কথা বলবে না আমার সাথে'!! গম্ভীর মুখ নিয়েই বসে পরলাম আমি গাড়িতে'!!আমি বসতেই রাত্রী বলে উঠল তিহান ভাইয়াকেঃ -----"ভাইয়া তুমিও না বার বার ওর সাথে এমন কেন করো.... -"আমি কি করলাম...--------"কি করলে মানে... "এতটুকু বলে রাত্রীও ঢুকে পরলো গাড়িতে'!! দুজন বসতেই তিহান রহস্যময়ী হাসি দিয়ে সেও বসে পরলো গাড়িতে...... "আর যাইহোক নাফিয়াকে রাগাতে তিহানের বেশ লাগে.....

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.