শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ১০
October 04, 2024
0
---"তিহান ভাইয়া গাড়ি থামান.... "উত্তেজিত কন্ঠে কথাটা বলে উঠলাম আমি তিহান ভাইয়াকে'!! আর আমার কথা শুনে তিহান রাত্রী দুজনেই অবাক হয়ে বললো আমায়ঃ ------"কেনো? ------"আপনি গাড়ি থামান ভাইয়া তারপর বলছি... "আমার কথা শুনে তিহান ভাইয়াও ব্রেক কষলো'!! আমাদের গাড়িটা থামলো একটা বড় ব্রিজের ওপর'!! আর ব্রিজের এক কিনারায় দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা তার ফুচকা নিয়ে'!! গাড়ি থামতেই রাত্রী উত্তেজিত কন্ঠে বললোঃ -------"এখন বল... ------"আরে ওই দেখ ফুচকা, চল খাই... "আমার কথা শুনে রাত্রী তিহান ভাইয়া দুজনেই অবাকহয়ে বললোঃ ------"এর জন্য এত উত্তেজিত কন্ঠে কথা বলে আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম... -----"সরি ভাইয়া, রাত্রী চল.. ------"হুম চল... "তারপর আমি আর রাত্রী নেমে পরলাম গাড়ি থেকে'!! অবশ্য যাওয়ার আগে বলেছিলাম তিহান ভাইয়াকে আমাদের সাথে যাবে কিনা'! কিন্তু উনি ছাফ না করে দিয়েছে'!! আমরাও আর জোর করলাম না... "আমি আর রাত্রী দৌড়ে চলে গেলাম ফুচকাওয়ালার কাছে'!! উত্তেজিত কন্ঠে বলে উঠলাম আমিঃ -------"মামা ঝাল ঝাল দু-প্লেট ফুচকা দিন.... "দোকানদারও আমাদের কথা শুনে ফুচকা বানাতে শুরু করল'!! আর আমরা অতি-আগ্রহে দাঁড়িয়ে আছি ওগুলো খাওয়ার জন্য... "এদিকে তিহান নাফিয়া আর রাত্রী কান্ড দেখে কিকরবে বুঝতে পারছে না'!! সে বুঝতে পারছে না এই মেয়েরা ফুচকার ভিতর কি পেয়েছে? পরক্ষণেই প্রশ্নটা মাথার ভিতর দমিয়ে রেখেই তিহান তার মোবাইল টিপতে লাগলো'!! এই মুহূর্তে নাফিয়াদের ফুচকা খাওয়া নিয়ে তার কোনো ইন্টারেস্ট নেই'!! "কিছুক্ষন পর.... "একরাশ বিরক্ত নিয়ে বসে আছে তিহান'!! কারন রাত্রী নাফিয়া কেউ এখনো আসছে না'!! কি করছে কে জানে? এই মুহূর্তে তার মনে হচ্ছে তখন গাড়ি না থামালেই ভালো হতো! "সহ্যের সীমা পেরিয়ে গাড়ি থেকে বের হলো তিহান'!! গাড়ি থেকে বের হতেই অবাক তিহান'!!কারন রাত্রী আর নাফিয়া ব্রিজের রেলিং ধরে সূর্য যে প্রান্ত থেকে ডুবে যাচ্ছে সেদিকে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে'!! তিহান অবাক হয়ে পা বাড়ালো ওদের দিকে'!!তিহান কিছুটা অবাক হয়ে বললোঃ -------"তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস আর তোদের জন্য আমি... "তিহানের কন্ঠ শুনে রাত্রী বলে উঠলঃ------"হুস ভাইয়া থামো না তুমিও চোখ বন্ধ করে নেও.... -------"আশ্চর্য চোখ বন্ধ করবো কেন? -------"আরে করোই না তাহলেই বুঝতে পারবে, আর শোনো চোখ বন্ধ করে জোরে এক নিশ্বাস নিবে... "সময়টা ঠিক সন্ধ্যা হওয়ার আগ মূহুর্ত'!! চারিদিকে পুরো পরিবেশটাই লালচে বর্ন ধারণ করেছে'!! কৌতুহলী তিহান তার চোখ বন্ধ করে নিল'!! সাথে বুক ভরা নিশ্বাস নিলো সে'!! সাথে সাথে ভেসে আসলো তার কানে ব্রিজের নিচে থাকা নদীর পানির শব্দ, সাথে অনুভব করছে শীতল মেশানো ঠান্ডা বাতাস বিষয়টা খারাপ না, তিহানের যত রাগ আর ক্লান্ত ভাব ছিল সব চলে গেছে'!!ভালো লাগছে খুব.... "বেশকিছুক্ষন পর..... -------"ভাইয়া, ভাইয়া চোখ খোলো বাড়ি যাবে না... "বেশকিছুক্ষন যাবৎ রাত্রী ডেকে চলেছে তিহানকে'!! কিন্তু তিহান প্রকৃতিকে ফিল করতে এতটাই ব্যস্ত যে তাকে কেউ ডাকছে তা তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না'!! কিছুটা হতভাগ হয়ে রাত্রী তিহানের হাত টেনে বলে উঠলঃ
Tags

