Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ৮


 --------"এ্যাঁ নয় হ্যাঁ, এখন তাড়াতাড়ি তৈরি হয়ে নে এমনিতেই অনেক লেট হয়ে গেছে তাড়াতাড়ি কর প্লিজ.... ---"আম্মুকে... --------"আন্টির জন্য চিন্তা করিস না আমি পারমিশন নিয়ে নিয়েছি.... --------"ওহ তাইলে আর কি তুই দু মিনিট বস আমি পাঁচ মিনিটে তৈরি হয়ে আসছি.... ---------"হুম যাওয়ার আগে আসবি... "হাসলাম আমি রাত্রী দুজনেই....!! "২০ মিনিট যাবৎ সোফায় বসে আছে রাত্রী'!! অপেক্ষা কখন নাফিয়া আসবে'!! একটু হতাশ হয়ে বললো রাত্রীঃ --------"বোইন তোর হইছে আজকে মনে হয় মার খেয়েই ছাড়বি.... "রাত্রীর কথা শুনে দরজার ওপাশ থেকে বলে উঠলনাফিয়াঃ ---------"এই দোস্ত আর দুই মিনিট.... --------"দুই মিনিট দুই মিনিট করতে করতে তো পুরো ২০ মিনিট বসাইয়া রাখছো তাড়াতাড়ি আয় না হলে মার একটাও নিচে পড়বে না.... "এর মধ্যেই একটা লাল রঙের জর্জেট থ্রি-পিচ পড়ে দরজার খুলে বলে উঠল নাফিয়াঃ --------"ট্যান ট্যানা, ট্যা না, ট্যা না এই যে আমি তৈরি.... "একটা বই দেখছিল রাত্রী'!! নাফিয়ার কথা শুনে তাকালো রাত্রী ওর দিকে'!! লাল রঙের জর্জেট থ্রি-পিচ, চুলগুলো বেঁধে নিয়েছে নাফিয়া, সাথে চোখে কাজল আর হাল্কা মেকাপ ব্যস এতটুকু সাজেই অসম্ভব সুন্দর লাগছে তাকে'!!রাত্রী হা হয়ে তাকিয়ে বলে উঠলঃ -------"ওরে দোস্ত তোকে সেই লাগছে... "রাত্রীর কথা শুনে নাফিয়া একটু ভাব নিয়ে বলে উঠলঃ -----"আই নো...-"হুম বুঝছি এখন চল না হলে... -------"কি কতক্ষণ যাবৎ এত ভয় পাচ্ছিস বল তো আর আমাদের দেরি হলে মারবে কে? --------"গেলেই দেখতে পাবি (মিনমিন কন্ঠ) -"কি মিনমিনাচ্ছিস বল তো... -"না কিছুটা চল... -"হুম চল... "তারপর কাঁধে ছোট্ট একটা হ্যান্ড ব্যাগ নিয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রওয়ানা হলাম আমি আর রাত্রী শপিং মলের উদ্দেশ্যে.... "নিচে নামতেই আমি অবাক কারন রাত্রী গাড়ি নিয়ে এসেছে'!! আমিও চার পাঁচ ছয় কিছু না ভেবে হন হনিয়ে ঢুকে পরলাম গাড়ির ভিতর'!! তারপর রাত্রীর মাথায় চাটি মেরে বলে উঠলামঃ--------"গাড়ি নিয়ে এসেছিস বলিস নি তো,, আমি তো ভাবছিলাম রিকশায় করে যাবি, তা ড্রাইভার নিয়ে এসেছিস বুঝি.... --------"তোর বক বক শেষ হলে আমরা যেতে পারি "ড্রামা কুইন"..... (কর্কশ কন্ঠে) "আচমকা এমন কর্কশ কন্ঠ শুনে হকচকিয়ে উঠলাম আমি'!! সামনে তাকাতেই তিহান ভাইয়াকে দেখে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছি আমি'!!রাত্রীকে খোঁচা মেরে বলে উঠলাম আমিঃ --------"তিহান ভাইয়াকে নিয়ে আসছোস বলিস নি তো.... --------"তুই একটু চুপ থাকতে পারোস না, এমনিতেই দেরি হয়ে গেছে বলে ভাইয়া রেগে আছে... -"উ... "বলেই ঠোঁটে হাত দিয়ে আমি চুপ'!! "এদিকে তিহান লুকিং গ্লাসে নাফিয়ার কান্ড দেখে গম্ভীর চোখে তাকিয়ে গাড়ি স্ট্যাট দিলো'!!

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.