Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ৭


 "মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল আমার'!!কর্কশ কন্ঠে বলে উঠলাম আমিঃ --------"ওই কোন সাতচুন্নি রে আমার এত সুন্দর স্বপ্নের মাঝে ব্যাঘাত ঘটায়..... -"তুই উঠবি নাকি তোরে লাথি মেরে খাট থেকে ফেলে দিবো....(রাত্রী) ---------"আমি যদি একবার ঘুম থেকে উঠি তাহলে কে কাকে খাট থেকে ফেলে আমিও দেখবো.... --------"না এ মেয়ে এইভাবে ঘুম থেকে উঠবে না'!! "বলতে বলতেই রাত্রী এক মগ পানি নিয়ে এসে ঢেলে দিল নাফিয়ার মুখে.... "আচমকা মুখে পানি পরাতে লাফ মেরে উঠে বসলাম আমি'!! তারপর চেঁচিয়ে বলতে লাগলামঃ --------"চোর চোর চোর.... -"আব্বে চোপ চোর কোথায় পেলি তুই আমি রাত্রী...---------"তার মানে তুই আমার স্বপ্নের মাঝ খান থেকে চুরি করে আনলি তোকে তো আমি.... "বলেই বিছানা ছেড়ে রাত্রীর পিছনে দৌড়াতে লাগলাম আমি'!! আমার কাজে রাত্রী ভয় পেয়ে বললোঃ --------"আরে দোস্ত রেগে যাচ্ছিস কেন আমি তোর সাথেই দেখা করতে আসছি... --------"তোর জন্য আমি আমার স্বপ্নের মাঝে থাকা রাজকুমার কে দেখতে পারলাম না.... "আমার কথা শুনে রাত্রী অবাক হয়ে বললোঃ -"কি.... -"কি মানে... "এমন সময় রুমে এসে হাজির হলো মাই মাতাজী'!! রাত্রী আম্মুকে দেখেই আম্মুর পিছনে গিয়ে লুকালো আর বললোঃ -------"দেখো না আন্টি তোমার মেয়ে খালি মারেআমায়..... -------"খালি খালি মারছি.... --------"তোরা দুইটা আর ঠিক হবি না নাকি..... (আম্মু) ----"আমি কি করলাম আম্মু সব দোষ তো ওই সাতচুন্নির.... ----"আমি কি করলাম (রাত্রী) --------"তুই কি করলি মানে তোর জন্যই তো স্বপ্নটা শেষ পর্যন্ত দেখতে পারলাম না.... --------"জানো আন্টি তোমার মেয়ে এই বিকেলবেলা কি স্বপ্ন দেখে... --------"কি দেখছে ও (আম্মু) --------"দেখছে কোন রাজকু.. "আর কিছু বলার আগেই আমি দৌড়ে গিয়ে রাত্রীর মুখটা চেপে ধরলাম'!! আমার কাজে আম্মু অবাক হয়ে বললোঃ"আর কিছু বলার আগেই আমি দৌড়ে গিয়ে রাত্রীর মুখটা চেপে ধরলাম'!! আমার কাজে আম্মু অবাক হয়ে বললোঃ --------"এটা কি করলি তুই.... -------"আরে আম্মু ওর কথা শুনো না তো তুমি যাও, এটাকে আমি দেখছি.... "এদিকে রাত্রী উম উম করছে আর হাত নাড়াচ্ছে যার অর্থ "তুমি যেও না আন্টি"..... --------"তোদের দুটোকে নিয়ে আমি আর পারি না.... "বলেই হাসতে হাসতে চলে গেল আম্মু!!!আম্মু যেতেই রাত্রীকে ছেড়ে দিলাম আমি'!! আমার কাছ থেকে ছাড়া পেতেই জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করল রাত্রী'!! আর বললোঃ -------"কুত্তী.... --------"তুই কি পাগল নাকি, কি বলতে গেছিলি আম্মুকে... --------"আরে বলতাম নাকি....------"তাইলে তখন "রাজকু" ওটা কি বলতে গিয়েছিলি.... -"আরে ওটা তো মজা করে বলেছিলাম.... -"ওহ... -"হুম এখন যার জন্য এসেছি তোর কাছে শোন.... -"হুম বল কোন রাজ কাজের জন্য এসেছিস তুই.... --------"দোস্ত শপিং যামু.... -"কি এখন... -------"হুম দোস্ত তাড়াতাড়ি তৈরি হয়ে চল আমার সাথে তোর চয়েজ ভালো.... --------"তুই কেমনে বুঝলি আমার চয়েজ ভালো আম্মু তো বলে আমার চয়েজ অনেক খারাপ... ----"আরে তোর চয়েজ ভালো দেখেই না আমার ভাইয়ারে ভালোবাসছিস... -----"এ্যাঁ....

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.