-------"এক দুই... "আর কিছু বলার আগে আমার হাত অটোমেটিক কানে চলে গেল'!! কারন কোনোভাবে চিঠিটা পিন্সিপালের কাছে চলে গেলে আমি শেষ.... "বর্তমানে চুপচাপ মাথা নিচু করে কান ধরে দাঁড়িয়ে আছি আমি'!!আর আমার থেকে কিছুটা দূরত্বেই সবাই হাসাহাসি করছে ইচ্ছে তো করছে সবগুলোর মাথা একসাথে ফাটিয়ে দেই'!! -------"কিন্তু একটা জিনিস বুঝলাম না সেটা হলো আমার নাম করে চিঠিটা দিল কে? রাত্রী তো হবেই না কারন ও হলে আমায় কাল বলতো, তাহলে কাজটা করলো কে? "বেশকিছুক্ষন পর.... ------"মিস ড্রামা কুইন ড্রামা করা শেষ হলে তুমি যেতে পারো...."আচমকা তিহান ভাইয়ার মুখে এমন কথা শুনে রাগে গা পিত্তি জ্বলে যাচ্ছে আমার'!! একই তো নিজেরাই এইভাবে দাঁড় করিয়ে রেখেছে তারওপর আবার বলছে আমি নাকি ড্রামা করছি'!! কোনো কিছু না বলেই মুখ ফুলিয়ে চলে আসলাম আমি'!! "এদিকে তিহান কিছুক্ষন নাফিয়ার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটা দীর্ঘ শ্বাস ফেললো!! তারপর আবার আড্ডা দিতে শুরু করলো তার বন্ধুদের সাথে.... "ভার্সিটির করিডর দিয়ে হন হন করে নিজের ক্লাসের দিকে যাচ্ছি আমি'!! আজকে কি রাত্রীর বাচ্চারা আসে নি নাকি,, এমন সময় দৌড়ে পিছন থেকে আসতে লাগলো রাত্রী আর মিতু'!! নাফিয়া, রাত্রী আর মিতু তিনজনই বেষ্টফ্রেন্ড'!! মিতু আর রাত্রীকে দৌড়াতে দেখে আমি দাঁড়িয়ে পরলাম'!! মিতু হতভম্ব হয়ে আমার সামনে এসে বললোঃ---------"কেমন দিলাম দোস্ত তিহান ভাইয়া নিশ্চয়ই এতক্ষণে তোকে একসেপ্ট করে নিয়েছে তাই না..... "মিতুর কথা শুনে আমি অবাক হয়ে বললামঃ -"মানে.... --------"মানে আবার কি দেখ আমার কিন্তু শুকনো থ্যাংকুতে হবে না, বড় রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে.... ---------"রেস্টুরেন্টে নিয়ে পড়ে খাওয়াচ্ছি তোকে, আগে বল কি করেছিস তুই.... ---------"কি করেছি মানে আমিই তো সব করলাম, রাত্রী তো শুধু শুধু ভয় পাচ্ছিল.... ---------"তার মানে তিহান ভাইয়াকে ওই চিঠি তুই দিয়েছিস..... ---"তাইলে আবার কে? (রহস্যময়ী হাসি দিয়ে) --------"তার মানে তোদের জন্য এতক্ষণ আমি কান ধরে দাঁড়িয়ে ছিলাম... "মুহূর্তেই মুখ ফ্যাকাসে হয়ে গেল রাত্রী আর মিতুর'!! মিতু তো এখন পালাতে পারলেই বাঁচে...--------"দোস্ত আম্মু ফোন করে বলছিল তাড়াতাড়ি বাসায় যেতে কে জানো আসবে বাসায় আমি গেলাম... (মিতু) --------"বাসায় তো যাবি ছুনা আগে তো আমার সাথে কথা বল মাইয়া শয়তান তোর জন্য, শুধু মাএ তোদের জন্য কান ধরে দাঁড়িয়ে ছিলাম আমি আজকে তোগো একদিন কি আমার একদিন... "বলেই দৌড়াতে লাগলাম আমি! আমাকে দৌড়াতে দেখে মিতু চেঁচিয়ে বলে উঠল রাত্রীকেঃ --------"আব্বে শালী ভাগ না হলে আজকে নাফিয়া আমাদের খেয়েই ফেলবে.... -------"ঠিক কইছো (রাত্রী) "বর্তমানে রাত্রী আর মিতু একসাথে দৌড়াচ্ছে আর আমি ওদের পিছন পিছন'!!রাগে পুরো আগুন হয়ে আছি আমি'!! --------"একবার দুটোকে ধরতে পারি তারপর দেখাবো না বলে প্রেমপএ দিলে কি হয়....

