শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ৬
October 03, 2024
0
"পুরো ভার্সিটি কাঁপিয়ে দৌড়াচ্ছি আমরা তিনজন'!!এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওঁরা এসে থামলো ভার্সিটির ছাঁদের উপর..... !! "জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে বলে উঠল রাত্রী আর মিতু'!! -------"দোস্ত আর দৌড়াতে পারবো না সরি ভুল হয়ে গেছে আর জীবনে কোনোদিন তোরে না জিগাইয়া কিছু করমু না... --------"আজকে যা করছো তার জন্য কি হবে কান ধর.... -"কি.... ---"আমি যা করছি তোরাও তাই করবি.... ----"কিন্তু দোস্ত...-------"আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো তার মধ্যে কান না ধরলে এক্ষুনি তিহান ভাইয়াকে গিয়ে বলবো যা করার সব তোরা করছো আমি কিছু করি নি... --------"প্লিজ দোস্ত এমন করিস না ভাইয়া তো আমায় মেরেই ফেলবে (রাত্রী) -------"তাহলে তাড়াতাড়ি কান ধর... "ধরতেই হবে বোইন... -"হুম... ১ ২ ৩....... -----"ধরছি তো... "তারপর আর কি দুজন ছাঁদের উপর কান ধরে দাঁড়িয়ে রইলো'!! আর আমি কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম.... "অন্যদিকে ছাঁদের দরজার বাহিরে একজন এমন দৃশ্য দেখে হাসতে হাসতে শেষ'!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো তারঃ --------"অবুঝ মায়াবিনী"."বাড়িতে..... "১ ঘন্টা লম্বা সাওয়ার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছি আমি'!! নিজেকে নিজেই আয়নায় দেখে ফিদা হয়ে যাচ্ছি'!! অথচ ওই তিহান শয়তান ডায় আমার দিকে ফিরেও তাকায় না'!! এই জন্যই বলে ভালোবাসা প্রকাশ করতে নেই সস্তা হয়ে যায়'!! নিজের গালে হাত দিয়ে বলে উঠলাম আমিঃ -------"তুই কি দেখতে খারাপ নাফিয়া, কত ছেলেরাই তো তোর জন্য পাগল, অথচ তুই যার জন্য পাগল সে তোকে পাত্তা দিচ্ছে না'!! আসলে দুনিয়াটাই বড় অদ্ভুত'!! আমায় যে চায় তাকে আমি চাই না, আর আমি যাকে চাই সে আমায় চায় না'!! আচ্ছা তিহান ভাইয়া কি আধও কোনোদিন ভালোবাসবে আমায় কে জানে এসব ভাবতে ভাবতেই বিছানায় ঘা এলিয়ে দিলাম আমি'!! সাথে সাথে চোখ জোড়ায় নেমে আসলো ঘুম...---"সারাদিন যা দৌড়াদৌড়ি করছি তারপর তো..... "আর কিছু ভাবতে পারলো না নাফিয়া তার আগেই সে !------"তুমি কবে বুঝবে পাগলী আমিও যে তোমাকে বড্ড ভালোবাসি.... "একটা সুনসান নীরবতায় ঘেরা সাজানো ফুলের বাগানের মাঝখানে দাঁড়িয়ে পিছন ফিরেই কথাটা বলে উঠল কেউ'!! পড়নে তার লাল সাদা কম্মিনেশনে একটা পাঞ্জাবী'!! তবে কন্ঠটা যে আমার চেনা খুবই চেনা তাহলে উনি তিহান ভাইয়া! আমার তো বিশ্বাসই হচ্ছে না তিহান ভাইয়া আমায় ভালোবাসে'!! আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমি তিহান ভাইয়ার দিকে'!! আমি যতই এগিয়ে যাচ্ছি তিহান ভাইয়া ততই যেন সামনে এগিয়ে যাচ্ছে'!! একপ্রকার হতাশ হয়ে বলে উঠলাম আমিঃ --------"আমায় যখন ভালোবাসো তাহলে পালিয়ে বেড়াচ্ছো কেন? "বিনিময়ে কোনো উত্তর আসলো না তার মুখ থেকে'!! এতে আমি আর একটু দিশেহারা হয়ে বললামঃ --------"তুমি কথা কেন বলছো আর তোমার মুখ কেনো দেখাচ্ছো না আমায়, আমি শিউর তুমি তিহানভাইয়া.... "ছেলেটি পিছন ফিরেই আকাশের পানে তাকিয়ে থেকে বললোঃ --------"এত তাড়াতাড়ি ধরা দিচ্ছি না আমি মায়াবিনী.... "বলেই ছেলেটি এগিয়ে যেতে লাগলো সামনে'!! আর আমি ছেলেটির পিছন পিছন'!! একটা সময় পর আর দেখা মিললো না ছেলেটির মিলিয়ে গেল সে হাজারো ফুলের বাগানের মাঝে'!! "হঠাৎই আকাশে মেঘ ডাকতে শুরু করল হয়তো মুষলধারে বর্ষন হবে'!! বলতে না বলতেই আকাশ মাঝে থাকা মেঘের কোল থেকে উপচে পড়তে লাগলো মেঘের বর্ষন না কেউ একজন বলে ছিল এখন তো শ্রাবন তাই না'!! তাহলে তো বলে "শ্রাবন মেঘের বর্ষন" !!নিমিষেই চোখ বন্ধ করে নিলাম আমি'!! এমন সময় আমার হাত ধরে টানতে টানতে বলে উঠলঃ ------"ওই উঠ নাফিয়া, আর কত ঘুমাবি, বেশি ঘুমালে বুড়ি হয়ে যাবি....(রাত্রী)
Tags

