Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ২৫


 ------"তুই কি সোজাসাপ্টা কথা বলতে পারিস না নাকি.... ------"না মানে বলছি তো তুমি তো মাঝখানে কথা বলছো.. -------"হুম বল তাড়াতাড়ি.... ------"আসলে আমি, মিতু আর রাত্রি তিনজন মিলে মেলায় ঘুরতে এসেছিলাম.... -"কি, কই রাত্রি তো কিছু বলে নি আমায়... -"তা তো আমি জানি না... -"তারপর... --"তারপর আর কি মেলা থেকে বের হতেই দেরি গেছে আর দেরি হওয়ার কারনে কোনো রিকশাই পাচ্ছিলাম না তাই তো হাঁটতে ছিলাম তখনই ওই ছেলেগুলো.... "ভাবতেই ভয়ে শরীর কাঁপছে আমার'!! তুমি যদি ঠিক টাইমে না আসতে তাহলে হয়তো কালকেই আমার লা...."আর কিছু বলতে পারলো না নাফিয়া তার আগেই তিহান নাফিয়ার মুখ চেপে ধরে'!! "তিহান ভাইয়ার কাজে আমার চোখ বড় বড় হয়ে গেল'!! হঠাৎই ভাইয়া বলে উঠলঃ ------"হইছে আর বলতে হবে না, খেয়েছিস কিছু.... "ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম আমি'!!যার অর্থ অল্প খেয়েছি....!! ------"খিদে লেগেছে.... (মুখ থেকে হাত সরিয়ে) ------"একটু আকটু... ------"তুই বস আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি.... ------"না খাবার লাগবে এতরাতে কোথায় খাবার আনতে যাবে তুমি, আর আমি এখানে একা একা থাকতে পারবো না'!! ------"কিন্তু.... ------"কোনো কিন্তু নয়, আর এমনিতেও মেলা বসেআমরা তিনজন অনেককিছু খেয়েছিলাম তাই তেমন খিদে নেই অল্প'!! -------"ঠিক আছে তাহলে ঘুমিয়ে পর!' -"ঘুমিয়ে পরবো আর তুমি... ---"আমি আছি তুই ঘুমা!' -------"ঠিক আছে.... "বলেই বিছানায় শুয়ে পরলাম আমি'!! বাহিরে বৃষ্টি হচ্ছে খুব, জানালা ভেদ করে বাতাস আসছে আর বাতাসে নাফিয়ার সামনের চুলগুলো হাল্কা উড়ছে, তিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে নাফিয়ার দিকে'!!আজকে একটু অন্যরকম লাগছে নাফিয়াকে... "নাফিয়া শীতে কাঁপছে যেটা দেখে তিহান একটা কাঁথা নিয়ে এসে পরিয়ে দিল তাকে!!তিহান মুচকি হেঁসে বলে উঠলঃ -------"পাগলী একটা.... "কিছুক্ষণ পর....."হঠাৎই তিহান সরে আসতে নিলো নাফিয়ার কাছ থেকে'!!আচমকা হাতে টান অনুভব করাতে দাঁড়িয়ে পরলো সে'!! পিছন ঘুরে তাকাতেই দেখলো তিহান'!! নাফিয়া তার হাত ধরে ঘুমের ঘোরে বিড়বিড় করছে'!! তিহান কিছুটা অবাক হয়েই আস্তে ঝুঁকে পরলো নাফিয়ার দিকে'!! নাফিয়া কি বলছে তা শোনার জন্য'!! নাফিয়া বলছেঃ -----"প্লিজ তিহান ভাইয়া আমায় ছেড়ে যেও না, আমার এই অন্ধকার রুমে থাকতে ভিষণ ভয় হয়!'আচ্ছা তুমি এমন কেন বলো তো আমার ভালোবাসা কেন বুঝো না তুমি, আমি কি দেখতে খুব বাজে আমায় ভালোবাসা যায় না তিহান ভাইয়া! এইরকম হাজারো বকবক করছে নাফিয়া'!! "এদিকে তিহান নাফিয়ার মুখে এসব শুনে হাল্কা হাসলো'!! তারপর নাফিয়ার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে সুন্দরমতো করে আবার নাফিয়ার গায়ে কাঁথা জড়িয়ে দিয়ে আস্তে ছোট্ট একটা চুমু এঁকে দিলো ওর কপালে! তারপর বললোঃ -----"বলবো একদিন, তোকে ভালোবাসা যায় কি যায় না...."তারপর তিহান গিয়ে বসে পড়ে নিচে'!! মুঠো ফোনটা হাতে নিয়ে কয়েকটা পিক তুলে নেয় নাফিয়ার'!! তারপর নাফিয়ার দিকে তাকিয়ে থেকেই ঘুমিয়ে পরলো সে'!! "দুটো মানুষই ঘুমিয়ে আছে একই রুমে'!!কেউ ভালোবাসার ছন্দে আর কেউ ভালোলাগার গন্ধে'!!!আর এই ভালোলাগা আর ভালোবাসার সাক্ষী হিসেবে রয়ে গেল, এই মেঘের বর্ষন, সাথে রুমে থাকা আলোকিত মোমবাতি!' !! "ভোরের ফুড়ফুড়ে আলোতে ঘুম ভাঙল আমার'!! হঠাৎই পাশ ফিরে কিছুটা দূরে নিচে দেয়ালের সাথে হেলান দিয়ে তিহান ভাইয়াকে ঘুমিয়ে থাকতে দেখে অবাক হলাম আমি'!! -----"এর মানে কি সারারাত তিহান ভাইয়া নিচে ঘুমিয়ে ছিল নাকি....

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.