Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ২৪


 নাফিয়াকে নিয়ে কোথায় যাবে বুঝতে না পেরে তিহান নিয়ে আসে এখানে! কারন আর যাইহোক ওই অবস্থায় তিহান নাফিয়াকে বাড়ি নিয়ে যেতে পারতো না'!! তারওপর যে প্রবল বর্ষন'!! এখনো চলছে খুব মনে হয় না এতো তাড়াতাড়ি থামবে এই বৃষ্টি!'আচমকা দরজা খোলার শব্দে পিছন ঘুরে তাকালো' তিহান'!!সামনেই তিহানের শার্ট আর প্যান্ট পড়ে দাঁড়িয়ে আছে নাফিয়া'!! চুলগুলো একদমই অগোছানো, চোখের কাজল গেছে লেপ্টে, ঠোঁটে হাল্কা লিপস্টিক আছে, তবে সেটাকে নাই বললেই চলে, সব মিলিয়ে নাফিয়াকে একদমই অগোছালো মনে হচ্ছে তারওপরও এই মুহুর্তে তিহানের মাঝে নাফিয়ার জন্য এক অদ্ভুত অনুভূতি কাজ করছে'!!তিহান কিছুক্ষন নাফিয়ার দিকে তাকিয়ে থেকে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলো'! তারপর দ্রুত রুমের ভিতরে ঢুকে বলে উঠল সেঃ ------"দেখি তোর পা... "বলেই নিচে বসে পরলো তিহান আর নাফিয়া খাটের ওপর'!! পায়ে হাত রাখতেই কেঁপে উঠল নাফিয়া'!! ভয়ে চোখ বন্ধ করে নিলো সে... "এদিকে তিহান একবার নাফিয়ার দিকে তাকিয়েআবার ওঁর পায়ের দিকে তাকালো'!! হুট করেই তিহান নাফিয়ার পায়ে থাকা কাটাটা টান দিয়ে বের করে ফেললো!! সাথে সাথে নাফিয়া ব্যাথায় তিহানের শার্টের হাতা খামচে ধরে ফেললো'!! কাঁটাটা বের করতেই নাফিয়ার পা থেকে বেরিয়ে আসতে লাগলো রক্ত'!! তিহান তাড়াতাড়ি স্যাভলন দিয়ে জায়গায় পরিষ্কার করে দিল'!! তারপর রক্ত পরা কমতেই মলম লাগিয়ে দিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিলো!!তিহান যতক্ষণ কাজ করছিল নাফিয়া ততক্ষণ শক্ত করে তিহানের হাত ধরেই চোখ বন্ধ করে ছিল.... "ব্যান্ডেজ লাগানো শেষ হতেই তিহান তাকালো নাফিয়ার দিকে'!! ব্যাচারি ভয়ে এখনো চোখ বন্ধ করে আছে'!!তিহান মুচকি হেঁসে বলে উঠলঃ -"হয়ে গেছে এখন চোখ খুলতে পারিস তুই.... "আচমকা তিহান ভাইয়ার কথা শুনে আস্তে আস্তে চোখ খুললাম আমি'!! পায়ের দিকে তাকাতেই দেখলাম খুব সুন্দর করেই তিহান ভাইয়া আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে... "বাহিরে মুসলধারে বৃষ্টি হচ্ছে সাথে মেঘেরও গর্জন হচ্ছে খুব, তার সাথে এই হাল্কা মোমবাতি জ্বালানো রুমেবসে আছি আমি আর তিহান ভাইয়া! আমি কখনো ভাবতেই পারি নি যে এই রকম একটা জায়গায় আমি আর তিহান ভাইয়া থাকবো!' এই মুহূর্তে মনে হচ্ছে ভালো হয়েছিল গুন্ডাগুলো তাড়া করেছিল'!! হঠাৎই আম্মুর কথা মনে পড়ে গেল আমার'!! হতভম্ব হয়ে বলে উঠলাম আমিঃ ------"ভাইয়া আমার ফোন... -----"তোর ফোন ওই তো... (খাটের পাশে থাকা ছোট্ট টেবিলটাকে দেখিয়ে) "লাফ মেরে টেবিলের উপর থাকা ব্যাগটা নিয়ে নিলাম আমি তারপর ফোনটা বের করে তিহান ভাইয়াকে বলে উঠলাম আমিঃ -----"বাসায় কখন যাবো আমরা... "এতক্ষণ পর নাফিয়ার মুখে এমন কথা শুনে কিছুটা হতাশ হয়ে বললো সেঃ ------"কাল সকালে... ------"কি... (অবাক হয়ে) ------"এত অবাক হওয়ার মতো কিছ বলি নি. দেখতেপাচ্ছিস না বাহিরে কি পরিমান বৃষ্টি হচ্ছে!! আর এখন রাত ১টা বাজে... "এবারের কথা শুনে আমি আরো অবাক হলাম'!! রাত ১ টা বেজে গেছে'!!আর আমি টের ও পেলাম না'!! কিছুটা চিন্তিত কন্ঠে বলে উঠলাম আমিঃ ------"তাহলে এখন কি করবো আমরা.... ------"কি করবো আজকে রাতে এখানে থেকে কাল সকালে বৃষ্টি কমলেই বাড়ি ফিরবো... ------"কিন্তু আম্মুকে কি বলবো এখন.... ------"ফোন করে বলবি তুই আঁটকে পড়েছিস আর আমাদের বাসায় আই মিন রাত্রিদের বাড়িতে আছিস বুঝতে পারছিস.... "আমিও বেশি কিছু না ভেবে তিহান ভাইয়ার কথা শুনে মাথা নাড়ালাম!' "প্রথম কল বাজতেই আম্মু হতভম্ব হয়ে ফোন তুলে বললোঃ ------"হ্যালো কোথায় তুই, বাড়ি আসছিস না কেন?তুই জানিস তোর জন্য কতোটা চিন্তায় আছি আমি...------"আরে আম্মু শান্ত হও কিছু হয় নি আমার, আমি একদম ঠিক আছি, আসলে অনেক বৃষ্টি হওয়ার কারনে আমি যেতে পারি নি বাড়ি তাই আমি রাত্রিদের বাড়ি আছি তুমি চিন্তা করো না বৃষ্টি শেষ হলেই আমি চলে আসবো!' আর শোনো বাবাকে কিছু বলো না কিন্তু.... ------"ঠিক আছে... "এতক্ষণ পর যেন আম্মু জানে প্রাণ ফিরে পেল'!! এতক্ষণ উনি খুব চিন্তায় ছিল এখন নিশ্চিত আছে সে'!! ভাগ্য ভালো নাফিয়ার বাবা বাড়ি নেই না হলে.... এসব ভাবতে ভাবতে নাফিয়ার আম্মু চলে যায় তার রুমে'!! রুহান অনেক আগেই ঘুমিয়ে পরেছে তাই নাফিয়ার আম্মুও ওর পাশ দিয়ে শুয়ে পরলো'!!এতক্ষণ মেয়ের চিন্তায় ঘুমাতে পারেন নি উনি, এখন নিশ্চিতে ঘুমাবেন তিনি..... -----"এখন বল এতরাতে তুই বাহিরে কি করছিলি.... "কিছুক্ষণ নীরবতা কাটিয়ে কথাটা বলে উঠল তিহান নাফিয়াকে'!!কিছুটা অপ্রস্তুত হয়ে বলে উঠল নাফিয়াঃ ---"আসলে ভাইয়া হয়েছে কি....

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.