শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ১৫
October 05, 2024
0
"আচমকা কেউ হাত ধরে টান দেওয়াতে আমি তাল সামলাতে না পেরে এসে পরলাম একদম তার বুকের কাছে'!! তার হার্টবিটের শব্দ বাজছে আমার কানে'!! হুট করে কি হলো কিছুই বুঝলাম না আমি'!! হঠাৎই বলে উঠল কেউঃ ------"আর ইউ ম্যাড আর একটু হলেই কি হতে যাচ্ছিল বুঝতে পারছো... (হতভম্ব হয়ে) "মানুষটার কথা শুনে আস্তে আস্তে তাকালাম আমি তার দিকে'!! আবারো সেই মাস্ক সাথে ব্লাক চশমা পরিধিত ছেলেটিকে দেখে চমকে উঠলাম আমি'!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো আমারঃ ------"আপনি.... "ছেলেটি কিছুটা অবাক হয়ে বললোঃ -"ইউ নো, হু আই এম... "ছেলেটির কথা শুনে কিছুটা অপ্রস্তুতী ফিল করলাম আমি'!!কয়েক ঘন্টা আগের কাহিনী এরই ভিতর ভুলে গেল সে'!!কিছুটা হতভম্ব হয়ে বলে উঠলাম আমিঃ -----"না মানে তখন সিঁড়ি উপর আপনি বাঁচিয়েছিলেন না আমায় তাই আর কি...-----"ওহ আই সি, একদমই মনে ছিল না আমার... "মুখে মাস্ক থাকায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না ভয়েস টা'!! এই মুহূর্তে ইচ্ছে করছে টান মেরে মাস্কটা খুলে ফেলি'!!মনে ভিতর এক অজানা ক্ষোভ এসে ভীর করলো আমার ছেলেটির মুখটা দেখার জন্য'!! এরই ভিতর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল'!! বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজনই'!! ছেলেটা বলে উঠলঃ -----"ভিজে যাচ্ছেন তো.... -----"ইট'স ওকে, বৃষ্টিতে ভিজতে ভালো লাগে আমার'!! আর আবারো অসংখ্য ধন্যবাদ দু'বার আমার কোমড় আর আমাকে বাঁচানোর জন্য... -"ইট'স ওকে মিস... ------"ওকে বাই... -----"ওকে বাই এন্ড বি কেয়ারফুল ঠিক আছে... "হাল্কা হাসলাম আমি'!!তারপর বৃষ্টির মাঝেই হেঁটে চলেছি আমি'!! সাথে টপ টপ করে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে গায়ে! "এদিকে ছেলেটি আনমনেই মুচকি হেঁসে বলে উঠলঃ---"আমার মিষ্টি মায়াবিনী... "ভেজালো শরীর নিয়ে দরজার কলিং বেল টিপ দিলো তিহান'!! আজকে বৃষ্টিতে ভিজেছে সে'!! খুব একটা বৃষ্টিতে ভেজা হয় না তার'!! কিন্তু আজ অসম্ভব ভালো লাগছে তিহানের'!! অন্যদিকে রাত্রী দরজা খুলে ভাইকে এইভাবে ভেজালো দেখে অবাক হয়ে বলে উঠল সেঃ -----"ভাইয়া তুমি বৃষ্টিতে ভিজেছো... "তিহান রাত্রীর গাল টেনে বললোঃ -"হুম! "তিহানের কাজে অবাক রাত্রী'!!তিহান রাত্রীকে পাশ কাটিয়ে চলে গেল তার রুমে'!! আর রাত্রী হা হয়ে বললোঃ -----"এটা কি হলো? ভাইয়া বৃষ্টিতে ভিজেছে কিন্তু কেন? "অন্যদিকে আরেকজন কলিং বেল টিপ দিতেইআম্মাজান এসে দরজা খুলে দিল!! আমার দিকেই তাকাতেই কর্কশ কন্ঠে বলে উঠলঃ -----"তুই বৃষ্টিতে ভিজেছিস কেন? -----"আসলে আম্মু হয়েছে কি.... "আর কিছু বলার আগেই আমার কান ধরে দিল টান'!! আম্মুর কাজে আমি বলে উঠলামঃ -----"আহ্ আম্মু লাগছে তো... -----"লাগে লাগুক তোকে বারন করেছি না বৃষ্টিতে ভিজতে, এখন ঠান্ডা লেগে গেলে কি হবে তখন? -----"আরে আম্মু কিছু হবে না.... "এদিকে আম্মুর কাজে রুহান নাচতে নাচতে বলে উঠলঃ -----"একদম ঠিক হইছে আপু মার খাচ্ছে আম্মুর কাছে.... -----"রুহাইনা থামবি তুই, একবার আম্মুর কাছ থেকে ছাড়া পাই তারপর তোর একদিন কি আমার একদিন...
Tags

