Type Here to Get Search Results !

শ্রাবন_মেঘের_বর্ষন পর্ব ২১


 -----"ওই দেখ বলতে না বলতেই এসে পড়েছে... -"হুম... "রিকশা থেকে নেমেই দৌড়ে মিতু আর রাত্রির সামনে চলে গেলাম আমি'!! নাচতে নাচতে বলে উঠলামঃ -----"দোস্তরা আই এম কামিং... ------"সে তো দেখতেই পাচ্ছি...(রাত্রি) ------"রেগে আছিস আমার ওপর... ------"না চল তাড়াতাড়ি... (রাত্রি) -"হুম চল... -"আজকে কিন্তু খুব মজা করবো..(মিতু) -"অবশ্যই... "তারপর তিনজন একসাথে চললাম মেলার ভিতর'!!"মেলার ভিতর ঢুকতেই আনন্দে মনটা মেতে উঠল'!! কারন মেলার ভিতর রয়েছে রঙবেরঙের দোকান-পাট সাথে অনেক মানুষজন'!! আমরা তিনজন একটা পর একটা দোকান ঘুরে ঘুরে দেখতে লাগলাম'!!তার সাথে হুড়োহুড়ি আর অনেক মজা, -"ফুচকা খাওয়া কিন্তু একদমই বাদ যাবে না.... -"আবার জিগায়... (রাত্রি) -"হুম... (মিতু) "রাত_১০:৩০টা..... "ল্যামপোস্টের আবছা আলোর পথ দিয়ে একলা হেঁটে চলেছি আমি' একটু ভয় ভয় করছে!!, -----"আর কি ভাগ্য কোনো রিকশাও পাচ্ছি না'!! আম্মুকে বললাম তাড়াতাড়ি চলে আসবো কিন্ত সেই দেরি হয়েই গেল'!! কখন যে ওদের সাথে হই হুল্লোড় করতে করতে এতটা দেরি হয়ে গেল বুঝতেই পারি নি'!! তারওপর একটাও রিকশা পাচ্ছি না'!!"উফ একরাশ বিরক্ত নিয়ে হেঁটে চলেছি আমি'!! এরই ভিতর ফোনটা বেজে উঠল'!!উপরেই আম্মুর নাম্বার দেখে তাড়াতাড়ি ফোনটা তুললাম আমি'!! ফোনটা তুললেই চিন্তিত কন্ঠে বলে উঠল আম্মুঃ ------"কোথায় তুই এখনো আসছিস না কেন? -----"আরে আম্মু চিন্তা করো না এই তো আমি আসছি জ্যামে আটকা পড়েছি একটু... ------"ঠিক আছে তাড়াতাড়ি আসবি কিন্তু.... ------"হুম আম্মু আসছি আমি... "বলেই ফোনটা কেটে দিলাম'!! তারপর বলে উঠলামঃ ------"সরি আম্মু মিথ্যা না বললে তুমি আরো চিন্তা করতে.... "এই ভেবে ফোনটা ব্যাগে নিয়ে হাঁটতে শুরু করলাম আমি'!! হঠাৎই সামনে চার-পাঁচটা ছেলেকে দেখে ভয়ে বুক কেঁপে উঠল আমার'!! -----"কোনোকিছু বলবি না, আর কিছু বললেও চুপচাপ চলে যাবি নাফিয়া....করে দাঁড়িয়ে রইলো'!! মিতু চুপ হয়ে যেতেই তিহান ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে উঠলঃ ---"আর তুই বা কেমন ও কোলে নিতে চাইলো আর তুইও কোলে উঠে পরলি এক্ষুনি কোমড় ভেঙে গেলে কি হতো?' "এই মুহুর্তে আমার মনে হচ্ছে একটু আগে তিহান ভাইয়া আমায় কোলে না নিয়ে নিচে পড়ে গেলেই ভালো হতো!' আর যাই হোক এত কথা শুনতে হতো না!'ফট করেই বলে উঠলাম আমিঃ ------"আমার কোমড় ভাঙলে আপনার কি, এমনিতেই আপনি তো আর ভালোবেসে কোলে নেন নি আমায় ভুল করে কোলে নিয়েছেন তাই এত বকবক না করে নামান আমায়... -------"এই জন্যই বলে মানুষের ভালো করতে নেই... ------"বলছিলাম কি ভাইয়া মিষ্টি করে বলুন না আই লাভ ইউ... "ব্যস হয়ে গেল সাথে সাথে ভাইয়া আমায় কোল থেকে ফেলে দিল'!! আমিও চেঁচিয়ে বলে উঠলামঃ-----"কোনোকিছু বলবি না, আর কিছু বললেও চুপচাপ চলে যাবি নাফিয়া.... "এরকম হাজারো কথা বলে নিজের ভিতর সাহস জুগিয়ে হেঁটে যাচ্ছি আমি'!! ছেলেগুলোর সামনে দিয়ে যেতেই একটা ছেলে বলে উঠলঃ -----"সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাকে... "ছেলেগুলোর এমন বাজে ইঙ্গিতের কথা শুনে বুক কেঁপে উঠল আমার'!! তাহলে কি যার ভয় পাচ্ছি সেটা হতে চলেছে নাকি'!! ছেলেগুলোর কথায় কোনো পাত্তা না দিয়ে হেঁটে চললাম আমি'!! একটু দূর আসতেই তুমুল বেগে দৌড়াতে লাগলাম আমি'!! ভয়ে হাত পা কাঁপছে আমার'!! কারন আমার পিছনেই ছেলেগুলো দৌড়াচ্ছে... -"হায় রে এখন কি হবে আমার, কে বাঁচাবে আমায়.. -----"আরে সুন্দরী এত দৌড়ালে চলে নাকি... "ইচ্ছে করছে সবগুলোকে জুতো দিয়ে মারি'!!কিন্তু আমি একা কি আর এদের সঙ্গে পারি'!! এসব ভাবতে ভাবতে দৌড়াচ্ছি আমি, এই মুহূর্তে প্রচুর কান্না পাচ্ছে আমার'!! তবে কি আজ রাতে শেষ দিন আমার...

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.